সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু।
আকস্মিক বন্যা
সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য।
আফগানিস্তান এবং পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জনই আফগানিস্তানের নাগরিক। বাকি ১৩ জন পাকিস্তানের।
ফিলিপাইনে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্য বেড়ে ৯৮ জনে পৌঁছেছে।দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের গ্রামগুলোকে ধ্বংসকারী ক্রান্তীয় ঝড় নালগা আঘাত হানে। এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এ প্রাণহানি ঘটেছে।
পূর্ব আফগানিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু এলাকার মৌসুমি বর্ষণের ফলে সৃষ্ট প্রবল বন্যায়, এক রাতেই কয়েক ডজন মানুষ মারা গেছে। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ভারতের চারটি রাজ্যে শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।
অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে ব্রাজিলের পেট্রোপলিস শহরে শুক্রবারও কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য” হিসেবে বর্ণনা করেছেন।
উজানে ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দেশের পাঁচটি নদীর পানি আটটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।